• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

হযরত শাহ্ পরাণ (রহঃ) ক্বোরআনিয়া মাদ্রাসার অভিভাবক সভা ও পুরস্কার বিতরণী

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার দক্ষিণ মনিকুড়ায় হযরত শাহ্ পরাণ (রহঃ) ক্বোরআনিয়া মাদ্রাসার অভিভাবক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার স্মারক ও মেডেল তুলে দেওয়া হয়।

মঙ্গলবার(৮সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ মনিকুড়ার ধান মহল সংলগ্ন মিশন স্কুল রোডে অবস্থিত হযরত শাহ্ পরাণ (রহঃ) ক্বোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষাগত কার্যক্রমে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বিভিন্ন আচরণগত ও বিশেষ স্বীকৃতির জন্য পুরস্কৃত করা হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার স্মারক তুলে দেন এবং মেডেল পরিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মুকুল হোসেন মন্ডল, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, জামিয়া তাওহীদিয়া বড়বন মাদ্রাসার মুহতামিম মুফতি নূর মোহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা হুমায়ূন মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদী এবং অত্র মাদ্রাসার মুহতামিম মুতালিবুল হক পলাশতলীসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষার্থীরাও এমন আয়োজনকে উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করে। তারা জানায়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভালো ফলাফল ও ইতিবাচক আচরণের স্বীকৃতি পেলে তাদের আরও ভালো করার আগ্রহ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, খাওয়া-দাওয়া, শৃঙ্খলা ও সার্বিক পরিচর্যায় মাদ্রাসা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ মুকুল হোসেন মন্ডল বলেন, এই মাদ্রাসায় বেশ কয়েকজন এতিম ও অসহায় শিশু রয়েছে। তাদের বিনামূল্যে লেখাপড়া ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এ প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরও অনেক দরিদ্র ও অসহায় শিশুর শিক্ষার সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই মাদ্রাসার অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category