শিরোনাম :
ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: প্রশাসনের অভিযানে জরিমানা ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ী থেকে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

হাতিয়ায় ইউএনও পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন আবির হোসেন

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি / ২৩ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবির হোসেনকে। তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি হাতিয়া উপজেলার ইউএনওর দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার(১৭ মার্চ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় সুবর্ণচর উপজেলার ইউএনও মো. আবির হোসেনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি শিগগিরই এ দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, হাতিয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন করে দায়িত্ব দেওয়ায় হাতিয়ার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওএসডি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category