• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭ অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, একটি চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ভোর ৪টার দিকে হাতিয়া থানার সেকু মার্কেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১টি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, উদ্ধারকৃত আলামত এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category