শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

হাতিয়া পৌর কাউন্সিলর হিসেবে শাহিনকে দেখতে চান এলাকাবাসী

হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

নোয়াখালীর হাতিয়া উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণভিত্তিক নেতৃত্বের প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে। এলাকাবাসীর মতে, ওয়ার্ডের সার্বিক অগ্রগতির জন্য একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্ব এখন সময়ের দাবি। সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এলাকার সুপরিচিত সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: সাহেদ উদ্দিন শাহিন।

দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা
স্থানীয়দের দাবি, মো: সাহেদ উদ্দিন শাহিন দীর্ঘদিন ধরে ১ নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা, সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

রাজনৈতিকভাবে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শের সঙ্গে সম্পৃক্ত।

ছাত্র রাজনীতি থেকেই তার রাজনৈতিক পথচলার সূচনা। ২০০৬ সাল থেকে পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেন।

রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ পদসমূহ
মো: সাহেদ উদ্দিন শাহিন বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি
সাবেক পৌর যুবদলের সদস্য সচিব,
সাবেক পৌর জিয়া স্মৃতি সংসদের সভাপতি,
সাবেক উপজেলা শ্রমিকদলের সদস্য,
সাবেক জেলা জিয়া মঞ্চের সদস্য,
বর্তমানে উপজেলা শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী।।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে গত প্রায় ১৭ বছরে তিনি একাধিক মামলার শিকার হন এবং কারাভোগসহ বিভিন্ন বাধা অতিক্রম করেছেন।

উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা
রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি তিনি ১ নং ওয়ার্ডের উন্নয়নে খাল খনন, রাস্তাঘাটসহ
সামাজিক উদ্যোগ গ্রহণ এবং গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এলাকাবাসীদের মতে, তার এই ধারাবাহিক কাজ তাকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মনোনয়ন প্রত্যাশা ও জনসমর্থন
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ডের অনেক সাধারণ মানুষ প্রকাশ্যে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তারা চান, বিএনপি থেকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে মো: সাহেদ উদ্দিন শাহিনকে মনোনয়ন দেওয়া হোক এবং তাকে আগামী দিনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত করা হোক।

স্থানীয়দের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category