• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি খোরশেদ, সাম্পাদক বাবু পানছড়িতে টিন, সোলার ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আইপিএস বিতরণ করেছে ৩’বিজিবি

হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা

এম,এ মালেক,হালুয়াঘাট, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সাম্প্রতিক অতিবৃষ্টি এবং ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
​উপজেলা প্রশাসন সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সভায় বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়েছে। বন্যার্ত মানুষের জন্য প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে দ্রুত সেগুলো চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং জরুরি অবস্থায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য রেসকিউ বোট বা নৌকার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
​ত্রাণ ও খাদ্য দুর্গতদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
​পানি রোগের বিস্তার রোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
​অতিবৃষ্টি পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা হয়েছে।
​এ বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমদ বলেন, “সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দুর্গত মানুষের জন্য ত্রাণ ও বিশুদ্ধ পানি সরবরাহে কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত আছি।
​সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি
জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে, ফলে পানি দীর্ঘসময় আটকে থাকার ঝুঁকি অনেকটাই কমেছে।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগকালীন সময়ে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সচেতন থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category