• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হবিগঞ্জে পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ,আটক ২ হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত জেলের পরিবারের পাশে বিএনপি নেতা শামীম চলাচলের গ্রামীণ রাস্তায় খুঁটি পুঁতে বাধা, বিপাকে কুলিয়ারচরের কয়েকটি পরিবার ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ রামপালে বসতবাড়িতে হামলার অভিযোগ, প্রাণভয়ে দিন কাটছে ভুক্তভোগীদের হাইওয়ে পুলিশের প্রধান হলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মো. সায়েদুর রহমান জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পবিত্র ১২ রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জশনে জুলুস, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে হালুয়াঘাট অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আহলে সুন্নাত ওয়াল জামাত সূফী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস বের করা হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন রঙের পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

পরে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম, তাঁর মহান জীবনাদর্শ, সুন্নাহ এবং মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে মহানবী (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, আশেকান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category