• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

হালুয়াঘাটে জুবায়ের-বাবুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম,এ মালেক, হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলার করা মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন দলিল লেখক জুবায়ের হোসেন ও বাবুল সরকার।
​মঙ্গলবার (১৭ আগস্ট) হালুয়াঘাট প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলিল লেখক জুবায়ের হোসেন। এ সময় তার সঙ্গে সহকর্মী দলিল লেখক বাবুল সরকার উপস্থিত ছিলেন।
​সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে জুবায়ের হোসেন বলেন, সম্প্রতি এক মহিলাকে সামনে এনে একটি মহল তাদের বিরুদ্ধে কিছু সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করানোর চেষ্টা করেছে। ওই নারী মূলত একজন বক্তব্যভোগী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেও, তার শেখানো কথার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের গভীর চক্রান্ত রয়েছে।
​বক্তরা পরিষ্কার জানান, মূলত ওই নারীর দাবি করা ভূমির বিপরীতে তিনি বা তার স্বামী কারোই কোনো ধরনের বৈধ মালিকানার অস্তিত্ব নেই।
​জমি সংক্রান্ত বিষয়ে এর আগেও বিভিন্ন দপ্তরে ওই নারী মিথ্যা বিচারপ্রার্থী হলেও কোনো সত্যতা প্রমাণিত হয়নি। কিন্তু দীর্ঘদিন পর হঠাৎ করে তাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই প্রহসনমূলক সংবাদ সম্মেলন করা হয়েছে বলে দাবি করেন তারা।
​সংবাদ সম্মেলনে এ ধরনের তথ্যহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সঠিক বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে প্রকৃত সত্য প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এবং তাদের হাতে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত আছে বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category