• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ১৭ পিস ইয়াবাসহ মোঃ সাহাবুদ্দিন ভূইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার অষ্টগ্রাম থানার দেওঘর ইউনিয়নের সাভিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত সাহাবুদ্দিন সদয়নগর এলাকার মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে এবং এলাকায় তিনি ‘খসরু মেম্বার’ নামে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ জুলাই অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল দেওঘর ইউনিয়নের সাভিয়ানগরস্থ মাওলানা আব্দুল আলীর খানকা শরীফের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ সাহাবুদ্দিন ভূইয়া ওরফে খসরু মেম্বারকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​এই ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৮, তারিখ: ১৫ জুলাই, ২০২৬। আজ সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এদিকে অষ্টগ্রাম থানা এলাকার মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা।

​ অষ্টগ্রাম থানার ওসি রোকনুজ্জামান বলেন,
​মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। সাধারণ জনগণ যদি আমাদের পাশে থাকে এবং তথ্য দিয়ে সহযোগিতা করে, তবে আমরা সম্মিলিতভাবে এলাকায় সম্পূর্ণ মাদকমুক্ত করে ছাড়বো। মাদকের সাথে কোনো আপস নেই।”
​এলাকাবাসীকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং তরুণ সমাজকে বাঁচাতে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category