• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১০:৩০ মিনিটে জেলার ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১১:০০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিস কাওসার আজিজ বলেন, “একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই ছিল জুলাই আন্দোলনের মূল চেতনা। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখাই হবে প্রকৃত সম্মান প্রদর্শন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এম হাশেম,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরাফাত হোসাইন, মোহিনী তাবাসসুম সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, শহিদ ও আহত জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারসহ বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category