আগামী ৩১ মে ২০২৫ বিশ্ব তামাকমুক্ত দিবস। তামাক এবং নিকোটিন কোম্পানি তাদের ক্ষতিকর পণ্য ভোক্তার কাছে বিশেষ করে তরুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে যে ধরনের কৌশল অবলম্বন করে সেগুলো উন্মোচন করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘আনমাস্কিং দি অ্যাপিল: এক্সপোজিং ইন্ডাস্ট্রি ট্যাকটিকস অন টোব্যাকো অ্যান্ড নিকোটিন প্রোডাক্টস’।
বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে ‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই শিরোনামে।
আপনি জেনে খুশী হবেন যে, গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ এর প্রতিপাদ্য নিয়ে একটি তথ্যচিত্র প্রস্তুত করেছে।
তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য বিষয়ে তথ্য সহায়তার লক্ষ্যে তথ্যচিত্রটি আপনাদের সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো। আশা করি তথ্যচিত্র থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত তামাকমুক্ত দিবস কেন্দ্রিক বিভিন্ন আয়োজনে সহায়ক ভূমিকা পালন করবে।