• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

আজ বিএনপির সাংগঠনিক সভা, যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব ডেস্ক
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ প্রথমবার বিএনপি দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময় সভা করবেন। সভায় উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসভার মধ্য দিশে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আনুষ্ঠানিক ভাবে সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি।

আজ শনিবার( ৯মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজবী। তিনি জানিয়েছেন, বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সভাটির আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভা সম্পর্কে রুহুল কবীর রিজভী সাংবাদিকদের বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দলের মহাসচিব জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপি নেতারা জানিয়েছেন, মতবিনিময় সভার মূল্য লক্ষ্য নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত এবং দলকে গতিশীল করা।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category