শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

আল্লারদর্গায় জোরপূর্বক সাংবাদিকের জমি দখল \ মামলা করলে মেরে পুঙ্গ করে দেয়ার হুমকি

salim reza / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন কে হুমকি দিয়েছে এক ভূমিদস্যু। জানা গেছে সাংবাদিক জালাল উদ্দিনের ১৩১৪ দাগের প্রায় দুই শতক জমি জোরপূর্বক দখল করে নেয়, যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

ভূমিদস্য আব্দুল মজিদ ওরফে সুইট আহমেদ এই নিয়ে বহুবার বিচার সালিশ বসেছে, গত ১৩/৩/২০১৩ সালে ১০ জন এলাকার গণ্যমান্য ব্যাক্তি সালিশ করে দেয়, যার রায় খন্দকার জালাল উদ্দিনের পক্ষে। জানা গেছে ওই সালিশে আব্দুল মজিদ সালিশের রায় মেনে নেয় এবং ছয় মাসের মধ্যে জায়গা ছেড়ে দেয়ার অঙ্গীকার করে কিন্তু অদ্যাবধি সেই জমি না ছেড়ে দিয়ে, জোরপূর্বক বহুতল বিল্ডিং বাড়ি করার উদ্দেশ্যে রড বালি ইট মজুদ করেছে।

এ বিষয় নিয়ে সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন আইনের আশ্রয় নেয়ার ঘোষণা দিলে, সে গত ২৫ নভেম্বর সকাল দশটা ৫৫ মিনিটে তার সুইট আহমেদ নামে ফেসবুক আইডিতে খন্দকার জালাল উদ্দিন কে হুমকি দেয়। হুমকির স্ট্যাটাস দেয় আব্দুল মজিদ ওরফে সুইট আহমেদ। সে লিখে “আমার নামে মামলা করলেই আল্লার কসম তোর মার হবে, কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়, যদি পঙ্গু হতে নাচাস মামলা করবিনি”।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জোরপূর্বক জমি দখলের বিষয়টি ইতিপূর্বে প্রশাসনের নজরে আছে এবং এ ব্যাপারে ওই সময় একটি জিডি করা হয়েছিল। বিষয়টি নিয়ে সাংবাদিক মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, অবৈধ জমি দষল কারী, এই ভূমিদস্যের বিচার দাবি করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category