নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগষ্ট ২৫) প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দীন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম।
সভায় প্রেসক্লাবের উন্নয়ন ও নতুন সদস্য সংগ্রহ, আয়-ব্যয়ের হিসেব করা হয়। এ ছাড়াও সাংবাদিকরা দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, ওই অফিসে দলিল নিবন্ধনসহ নানা কাজে সেবা গ্রহীতাদের কাছ থেকে দ্বিগুন অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অফিস প্রধান এবং দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ ও চরম ভোগান্তির শিকার হচ্ছে।
বক্তারা বলেন, সাব-রেজিস্ট্রার অফিসে নানাবিধ জটিলতা ও দুর্নীতির কারণে সরকারি সেবা সহজলভ্য হচ্ছে না। সামান্য ক্রটি বিচ্যুতি ধরে সাধারণ মানুষকে হয়রানি করে প্রতিদিন কোটি কোটি টাকা অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে,এখানে অনিয়মকে নিয়ম করে, সরকারী নিয়ম কে বৃদ্ধাংগুলি দেখিয়ে নিজেদের ইচ্ছামত বিকেল ৪ টায় অফিস শুরু হয়, চলে রাত ১০টা পর্যন্ত । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকা প্রতিনিধি গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সম্রাট আলী, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি সেলিম রেজা,সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সেলিম রেজা,দফতর সম্পাদক ও দৈনিক সোনালী কন্ঠ পত্রিকা প্রতিনিধি মিলন আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ও সাপ্তাহিক দৌলতপুর বার্তা প্রতিনিধি নসিব উদ্দিন, সদস্য নাজমুস সাদাত খান,ইবাদত আলী, সাহাবুল মাহমুদ সহ অন্যান্য সদস্যরা।