শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক রিমেলকে হত্যা চেষ্টার আসামীকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন

Khandaker Jalal uddin / ১৪০ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান রিমেল গত ৬ জুন বিকেলে সাদীপুর গ্রামে নিজ জমি দেখতে গিয়ে পূর্ব শত্রতার জেরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাকে মারাত্মক জখম এবং আহত হন। ২১ জুন শনিবার সকাল ১০টায় আল্লারদর্গা বাজার প্রেস ক্লাবের সামনে শিক্ষক মেহেদী হাসান রিমেলকে হত্যা চেষ্টার আসামীকে গ্রেফতার ও বিচারের দাবীতে মানব বন্ধন করেছে ছাত্র-জনতা।

জানাযায় প্রতিপক্ষ আসামি সাদীপুর গ্রামের আব্দুল্লাহ আল ইলিয়াস বিপন (৩৫) পিতা-মৃত-মহাব্বত আলী, ওৎ পেতে থাকা আসামি বিপন, রিমেলকে দেখে তাকে খুন করার উদ্দেশ্যে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে, শিক্ষক রিমেল হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তার দুই হাতে কব্জি ও তালু মারাত্মকভাবে রক্তাত্ব জখম হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আসামি বিপণ পালিয়ে যায়।

এ ব্যাপারে দৌলতপুর থানায় গত ৯ জুন একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর- ১৬, ১৫ দিন পার হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রিমেলের পরিবার এ ব্যাপারে শঙ্কা প্রকাশ করছে, মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকী দেওয়া হচ্ছে।

এদিকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীরা ও এলাকাকাসী। এ ব্যাপারে বিচারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে, মানব বন্ধনে বক্তব্য রাখেন আক্তার আলি, রাসেল লস্কর,মানুদ পারভেজ, পল্টু খন্দকার প্রমূখ। বক্তারা বিষয়টি উদ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুলিশ আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরছেনা, বরং বাদীদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, বক্তারা জানান প্রসাশন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category