• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মো: সাহেদ উদ্দিন শাহিন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো: সাহেদ উদ্দিন শাহিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও ১ নং ওয়ার্ডের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যেতে চান।

মো: সাহেদ উদ্দিন শাহিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে তিনি উপজেলা শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।
স্থানীয়দের মতে, একজন মানবিক, সাহসী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনে তিনি ১ নং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category