• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নরসিংদীতে বিদেশফেরত অভিবাসীদের সরকারি বেসরকারি সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিত রেফারেল ব্যবস্থা জোরদার করা জরুরি: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং রেফারেল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

গতকাল নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে এবং সুইজারল্যান্ড এম্বাসি এর অর্থায়নে বাস্তবায়নাধীন “রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত রেফারেল পথ নির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, “বিদেশফেরত অভিবাসীরা দেশে ফিরে নানা সামাজিক, মানসিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাদের দ্রুত ও যথাযথ সেবা নিশ্চিত করতে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর রেফারেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রক্ষিত ভট্টাচার্য। তিনি প্রকল্পের উদ্দেশ্য, রেফারেল ব্যবস্থাপনা, বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা এবং সমন্বিত সেবা নিশ্চিত করার কৌশল তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইগ্রেশন প্রোগ্রাম নরসিংদী জেলার সাইকোসোশ্যাল কাউন্সেলর আবির নোমান। এই সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম নরসিংদী জেলার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারজানা ফারায়েজী,কর্মশালায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সমাজসেবা অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, বিভিন্ন এনজিও, সাংবাদিক এবং বিদেশফেরত অভিবাসী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বিদেশফেরত অভিবাসীদের জন্য বিদ্যমান বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা সম্পর্কে তথ্য বিনিময় করেন এবং একটি কার্যকর জেলা পর্যায়ের রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে মতামত প্রদান করেন।

ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে ২০০৬ সাল থেকে মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, জীবিকা উন্নয়ন এবং বিভিন্ন ধরনের সেবার সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করে যাচ্ছে। “রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ” প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনঃএকত্রীকরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগকে আরও শক্তিশালী করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category