খন্দকার জালাল উদ্দিন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা উদ্দীপন এনজিও’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার কর্মকর্তা রিপন আলী ও জাহাঙ্গীর হোসেন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথরাপুর উদ্দীপন শাখার কর্মকর্তা এস এম মনজুরুল আলম, উপস্থিত ছিলেন প্রাগগপুর শাখার শাখা কর্মকর্তা সাইদুল ইসলাম। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের ইমাম সাহেবসহ সকল শ্রেণি পেশার মানুষ। দেশ ও জাতির উদ্দেশ্যে কল্যাণ কামনা করে দোয়া করা হয়।