• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীমঙ্গলের সন্তান বিসিবি পরিচালককে স্বাগত জানাতে নিজ এলাকায় আনন্দ মিছিল টংক আন্দোলনের ইতিহাস সংশোধনে সিপিবির প্রস্তাবনা মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

উপকূল এক্সপ্রেসের ছাদে বজ্রাঘাত, প্রা’ণ গেল যাত্রীর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৫ মে, ২০২৬

বজ্রপাতে ট্রেনের ছাদে ভ্রমণরত সজীব সরকার (৪০) নামে যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত সজীব নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ফুলদী গ্রামের মৃত সামছুল হক সরকারের ছেলে।

গতকাল ২৪ মে রবিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের (ছ) ছাদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী ফাঁড়ি থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি দেয়।

বিমানবন্দর স্টেশন থেকে অন্যান্য যাত্রীদের সাথে সজীব মিয়াও এই ট্রেনের (ছ) বগির ছাদে উঠে বসেন। বিমানবন্দর থেকে ট্রেনেটি ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর হঠাৎ বজ্রপাত ঘটলে ট্রেনের ছাদেই সজীব মিয়া মারা যান। পরবর্তীতে নরসিংদী স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিলে, ছাদে ভ্রমণরত যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝড়বৃষ্টি থাকায় অন্যান্য বগির ছাদে কিছু লোক থাকলে (ছ) বগির ছাদে তেমন লোকজন ছিল না বলে ট্রেনের যাত্রীদের মাধ্যমে জানতে পারি। নিহতের স্বজনরা খবর পেয়ে নরসিংদী ফাঁড়ি থানায় এসে লাশ শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহটি সজীব মিয়ার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category