• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Headline
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে

ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি ইউনিয়নের কানুনগোপাড়া সংলগ্ন চেংগী নদী দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের দুর্ভোগের অন্যতম কারণ ছিল। নদীর ওপারে ১ নম্বর লোগাং ইউনিয়নের আট থেকে দশটি গ্রামের বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা ছিল ঝুঁকিপূর্ণভাবে নদী পার হওয়া। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হতো।
স্থানীয়দের এই দুর্ভোগের খবর জানতে পেরে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া এলাকাবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি নৌকা উপহার দেন।
সোমবার (১৩ জুলাই) বিকেলে পানছড়ি উপজেলার নীলাধন কার্বারীপাড়া এলাকার চেংগী নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে এলাকাবাসীর হাতে নৌকাটি তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের জেলা সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনি রঞ্জন ত্রিপুরা, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি রিপন ত্রিপুরা উপস্থিত থেকে নৌকাটি হস্তান্তর করেন।

নৌকা পেয়ে এলাকাবাসী সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, বর্ষা মৌসুমে শিক্ষার্থীসহ শত শত মানুষের নিরাপদ পারাপারের দীর্ঘদিনের সংকট দূর হবে এই নৌকার মাধ্যমে। স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগ তাদের দৈনন্দিন চলাচলকে আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করবে।

এ সময় উপজেলা বিএনপির সদস্য মো. আব্দুস সামাদ, ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোবারক হোসেন, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি পরম বিকাশ ত্রিপুরা এবং সহসভাপতি বরেন্দ্র লাল ত্রিপুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category