• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Headline
ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশন প্রতিনিধি দলের SKILL-IT পরিদর্শন হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নি’হত, আ’হত ৩ মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার অভিযোগে পাঁচবিবিতে মানববন্ধন বাগেরহাটের শরণখোলায় নি’খোঁ’জের তিন দিন পর শিশুর ম’র’দেহ উদ্ধার কালীগঞ্জে কলেজছাত্রী ধ’র্ষ’ণের অভিযোগ, এনসিপি নেতার বি’রুদ্ধে থানায় মা’মলা নভেম্বর প্রথম ধাপে ৮০ উপজেলায় ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১৫ হালুয়াঘাটে মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ

কালীগঞ্জে কলেজছাত্রী ধ’র্ষ’ণের অভিযোগ, এনসিপি নেতার বি’রুদ্ধে থানায় মা’মলা

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে বিয়ের প্রলোভন ও ব্যক্তিগত গোপনীয় ছবি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রীর পুত্র জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে প্রায় চার মাস পূর্বে পরিচয় হয় সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ওই ছাত্রীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এক পর্যায়ে কলেজ ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউজে নিয়ে গিয়ে জাহিদ মুন্সি তাকে ধর্ষণ করে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে। পরে ওই ছবি ও ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে পূবাইল মিরের বাজারের একটি গেষ্ট হাউজ, বিভিন্ন হোটেল, রিসোর্ট ও সরকারী শ্রমিক কলেজের পিছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে।
কলেজ ছাত্রী ধর্ষক জাহিদ মুন্সিকে বারবার বিয়ের জন্য চাপ দিলে তাকে মারধর করে। গত মঙ্গলবার ধর্ষিতা তার বড় বোনকে সাথে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারে ইতিপূর্বে সে একাধিক বিয়ে করেছে এবং তার একটি সন্তানও রয়েছে। এ বিষয়ে ধর্ষিতার বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন (নং ১২, তারিখঃ ১৪/০৯/২৬)।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category