• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
কোটালীপাড়ায় সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃ’ত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কারে ইয়াবা, আটক ৩ গোপালগঞ্জে ১৬ জুলাইকে ঘিরে কঠোর নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় এলজিইডির নারী কর্মী নি’হত, আ’হত ১ পাঁচবিবির নারী নি’র্যাতন মামলার পলাতক আসামি ঢাকায় গ্রে’প্তার আজমল ভূইয়ার স্মরণে নজীব উদ্দিন খান কলেজে স্মরণসভা

কুমিল্লায় দুই বাসের সং’ঘর্ষে নি’হত একজন

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুয়াগাজী বাজারের নিকটবর্তী রাহাত পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত মদিনা পরিবহনের একটি বাস সামনে থাকা সিডিএম পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ সময় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুয়াগাজী এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category