• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট: এজি পাম্পের ৫ম ডিলার হিসেবে যুক্ত হলো বিটিএল ইন্টারন্যাশনাল ভৈরব-কুলিয়ারচরে উন্নয়ন কাজের উদ্বোধন ও সামগ্রী বিতরণ-প্রতিমন্ত্রী শরীফুল আলম বাগেরহাটের রামপালে বেড়িবাঁধ ভাঙনে লিটুর চর প্লাবিত, বিপাকে শত শত পরিবার বাগেরহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে পিকআপ চুরি, আসামি রিমান্ডে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, ছাত্রদলের উদ্যোগে মশা নিধন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ‘বানোয়াট’, দাবি কালীগঞ্জ বিএনপির গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নান্দাইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে গাঁজা,বিদেশী মদ ও বিয়ার’সহ আটক-১

কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে গাঁজা,বিদেশী মদ ও বিয়ার’সহ আটক-১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

কুমিল্লায় সদর দক্ষিণের দড়িবট ও সদর উপজেলার গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ারসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে জেলার সদর দক্ষিণের দড়িবট ও সদর উপজেলার গাজীপুর এলাকায় পৃথক এই অভিযান পরিচালনা করে
র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ সিব্বির হোসেন (২৪) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহাপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমন এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দড়িবট গ্রাম এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে শনিবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিব্বির হোসেন নাম ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৭০ বোতল বিদেশী মদ ও ৯০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ার সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category