• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেওয়া হলো ১৬ জলকপাট: এজি পাম্পের ৫ম ডিলার হিসেবে যুক্ত হলো বিটিএল ইন্টারন্যাশনাল ভৈরব-কুলিয়ারচরে উন্নয়ন কাজের উদ্বোধন ও সামগ্রী বিতরণ-প্রতিমন্ত্রী শরীফুল আলম বাগেরহাটের রামপালে বেড়িবাঁধ ভাঙনে লিটুর চর প্লাবিত, বিপাকে শত শত পরিবার বাগেরহাটে ফিলিং স্টেশনের পাশ থেকে পিকআপ চুরি, আসামি রিমান্ডে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, ছাত্রদলের উদ্যোগে মশা নিধন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ‘বানোয়াট’, দাবি কালীগঞ্জ বিএনপির গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নান্দাইলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুমিল্লায় র‍্যাবের পৃথক অভিযানে গাঁজা,বিদেশী মদ ও বিয়ার’সহ আটক-১

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ‘বানোয়াট’, দাবি কালীগঞ্জ বিএনপির

মো.মুক্তাদির হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।
শনিবার (২৯ আগষ্ট) এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি স্থানীয় নন এবং বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করা হয়েছে। এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ প্রচারণায় ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।
কালীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই, মানববন্ধনের উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকতা তদন্ত এবং প্রচারিত অভিযোগ, ভিডিও ও ছবি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সদস্য সচিব ইব্রাহিম প্রধান।
নেতৃবৃন্দ বলেন, “আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category