• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
পানছড়িতে টিন, সোলার ফ্যান, ক্রীড়া সামগ্রী ও আইপিএস বিতরণ করেছে ৩’বিজিবি গড়েয়া বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা জয়পুরহাটে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার জয়পুরহাটে চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-লুটপাট কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার মধুপুরে ভাইয়ের হাতে ভাই হ’ত্যা’র ১০ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি কালাইয়ে সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন না কৃষক খুলনার ডাবল মার্ডার: টুঙ্গিপাড়ায় মঞ্জুরুল হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার রাউজানে মন্দিরের চুরি হওয়া স্বর্ণালংকার-রৌপ্য উদ্ধার, গ্রেপ্তার ১ গোসাইরহাটে বসত বাড়িতে ঢুকে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম

কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম আদর্শ গ্রাম এলাকায় সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
সোমবার (২৪ আগস্ট) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আমানগণ্ডা বিওপির টহল দল চৌদ্দগ্রাম উপজেলার আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করে।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্তে চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ভোরে আমানগণ্ডা বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
তিনি আরও জানান, উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category