• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline

কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ১ মাদক ব্যবসায়ী আটক

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কুমিল্লা সদর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাজাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আশিক (৩০) কুমিল্লা জেলার সদর উপজেলার শুভপুর এলাকার আবু কালামের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার সৈয়দপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ আশিক নামে১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি ইজিবাইক (অটো) উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে জব্দকৃত ইজিবাইক (অটো) যোগে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় ও সরবরাহ করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার রাতে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category