• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কুমিল্লা ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক-১

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার সংলগ্ন হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাগরা-কুমিল্লাগামী সড়ক থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: রাসেল (২৯) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের সিংহারচড়া (হাজী বাড়ি) এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার সংলগ্ন হরিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বাগড়-কুমিল্লাগামী সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ রাসেল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category