• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অ’ভিযান টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে খাল খনন কর্মসূচির উদ্বোধন ওষুধশূন্য ২৮ কমিউনিটি ক্লিনিক, ভোগান্তিতে হাজারো পরিবার রাঙ্গামাটিতে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৮ স্ত্রী হ’ত্যা মা’মলায় লংগদুতে স্বামীর যাবজ্জীবন সাজা হালুয়াঘাটে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, সহযোগিতা করবেন উপজেলা প্রশাসন ভৈরবে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ কুলিয়ারচরে ছাত্রদল নেতা আদিলকে সংবর্ধনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাখালগাছির কৃতি সন্তান হাবিব

কুলিয়ারচরে ছাত্রদল নেতা আদিলকে সংবর্ধনা

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৩ মে, ২০২৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আদিল মিয়া তার নিজ জন্মভূমি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে সংবর্ধিত হয়েছেন।

বুধবার (১৩মে) বিকালে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রকিবুল মোমেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মান্নান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠিক সম্পাদক ও উপজেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক শামসুল আলম এলেম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সদস্য মো. দেলোয়ার হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক হাসান প্রমূখ।

এ সময় উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা বিএনপির মিডিয়া সেলের কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) এর আহবায়ক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আহমেদ সিফাত, স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. হেলিম মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, নিজ এলাকার লোকজনের সাথে যোগাযোগ রেখে সৎ ও নিষ্ঠার সহিত দ্বায়িত্ব পালনের জন্য ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে আহবান জানান এবং তারাও আদিল মিয়াকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেয়। এ সময় আদিল মিয়াও বলেন, ঢাকায় যে কোন প্রয়োজনে এলাকার লোকজন তার নিকট সহযোগিতা চাইলে সে সর্বাত্মক সহযোগিতা করবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে স্থানীয় লক্ষ্মীপুর বাজারে আসার সাথে সাথে এলাকার কৃতি সন্তান মো. আদিল মিয়াকে রাস্তাতেই ফুলের মালা পড়িয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতৃবৃন্দ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তাকে দলীয় নেতৃবৃন্দরা একে একে ফুলের মালা পরিয়ে পরে একসাথে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর যৌথ স্বাক্ষরিত এক পত্রমূলে মো. আদিল মিয়াকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করেন।

আদিল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দেরিয়াকান্দা গ্রামের মো. গোলাপ মিয়া ও মোছা. হালিমা খাতুন দম্পত্তির ছেলে। বাবা ছিলেন একজন সৌদি আরব প্রবাসী। চার ভাই বোনের মধ্যে সবার বড় সে।
তিনি ২০১১ সালে স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০১৩ সালে কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এইসএসসি ও পরে বিবিএস (অনার্স) মার্কেটিং শেষ করে ঢাকা নিউ মডেল বিশ্ববিদ্যালয়ে এমবিএ (মাস্টার্স) মার্কেটিং-অধ্যায়নরত আছেন।

কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে ছাত্রদলের সাথে রাজনৈতিক জীবনের পথচলা তার।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজ্জুল্লাহ হিরা’র হাত ধরে ঢাকায় ছাত্র রাজনীতি শুরু করেন তিনি। পরে বর্তমান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিনের সাথে দীর্ঘ দিন রাজপথে চলা তার। জুলাই গণঅভ্যুত্থান আন্দোলন সংগ্রামে সালাউদ্দিন এর সাথে ছিলেন তিনি। এছাড়া তিনি ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরামের সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।

তাকে ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদিল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category