• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার রাউজানে এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, আ’হত ৫ নাগেশ্বরীর ধানক্ষেতে মিললো মানুষের বিচ্ছিন্ন পা জনমনে আ’ত’ঙ্ক পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন কোতয়ালী থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রে’প্তার ১২ কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খু/ন কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের ঢল: বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

নাগেশ্বরীর ধানক্ষেতে মিললো মানুষের বিচ্ছিন্ন পা জনমনে আ’ত’ঙ্ক

মো.নুরনবী সরকার, নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার বল্লভপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেতে গেলে সেখানে একটি বিচ্ছিন্ন পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ধারণা, অন্য কোথাও কোনো ঘটনা ঘটিয়ে বিচ্ছিন্ন পাটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে পাটি কীভাবে সেখানে এলো, এটি কার এবং এর পেছনে কোনো অপরাধের ঘটনা রয়েছে কি না -এসব বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পাটিটির পরিচয় কিংবা ঘটনার সঙ্গে জড়িত কারও বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্ন পাটির পরিচয় শনাক্তের পাশাপাশি এটি কীভাবে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category