• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড পানছড়িতে বিএনপির সাংগঠনিক সভা, তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হ’ত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হ/ত্যা, ছেলে আটক রামপালে জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় ছেলে নি’হ’ত, বাবা আহত কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু

অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের ঢল: বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় পরম শ্রদ্ধা ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশাল জশনে জুলুসে লাখো আশেকে রাসুলের মিলনমেলা ও ঢল নেমেছে।
​বুধবার (২৬ আগস্ট ২০২৬ / ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরী) সকাল ৯টায় ‘অষ্টগ্রাম উপজেলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি’-এর ব্যবস্থাপনায় অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন।
​সেখান থেকে নারায়ে তাকবির ও নারায়ে রিসালাতের ধ্বনিতে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) বের করা হয়। জুলুসটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব অষ্টগ্রাম হয়ে ঐতিহাসিক হযরত শাহ্ কুতুব (রাঃ)-এর মাজার ও মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
​পরে মাজার মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ-কিয়াম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় সুফি-সুন্নী আলেম-ওলামা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের লাখো তৌহিদী জনতা অংশ নেন। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সুসম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category