• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার রাউজানে এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নি’হ’ত ২, আ’হত ৫ নাগেশ্বরীর ধানক্ষেতে মিললো মানুষের বিচ্ছিন্ন পা জনমনে আ’ত’ঙ্ক পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন কোতয়ালী থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রে’প্তার ১২ কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খু/ন কুমিল্লা বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের ঢল: বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নাতে রাসুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো ভাবগাম্ভীর্যপূর্ণ নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা ও আলোচনা সভা। ‘হায়দারীয়া ইসলামিক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশ’-এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ৮নং পূর্ব অষ্টগ্রামের ঐতিহ্যবাহী ‘গাউছুল আজম হযরত মাওলানা সৈয়দ রিয়াজত উল্লাহ (রহ.) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
​মাওলা আলী (আ.)-এর স্মরণে এবং হায়দারীয়া ইসলামিক সাংস্কৃতিক ফোরামের আয়োজনে অনুষ্ঠানটিতে অসংখ্য নবীপ্রেমী, নাতপ্রেমী, স্থানীয় সুন্নি ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থীরা চমৎকার নাতে রাসুল পরিবেশন করেন।
​প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
​প্রথম পুরস্কার: একটি রাইস কুকার ও সম্মাননা স্মারক।
​দ্বিতীয় পুরস্কার: ২টি আয়রন (ইস্ত্রি) ও সম্মাননা স্মারক।
​তৃতীয় পুরস্কার: ৩টি দেওয়াল ঘড়ি ও সম্মাননা স্মারক।
​এছাড়াও সেরা ১০ জন প্রতিযোগী এবং অন্যান্য অংশগ্রহণকারীদের বিশেষ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করে উৎসাহিত করা হয়। আয়োজকরা জানান, যুবসমাজ ও শিক্ষার্থীদের মাঝে ইসলামী সংস্কৃতি ও রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই এই ধারাবাহিক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category