• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে বালুবাহী ১০ ওভারলোড ট্রাককে জরিমানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৯,৭৫০ পিস ভারতীয় ই’য়াবা উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নি’হত কুমিল্লায় ভিক্ষুককে কু’পিয়ে ১৬০ টাকা ছি’নতাই,আটক ১ জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন: টাকা ফেরত চাইলেন ভুক্তভোগীরা সুন্দরবনে অ’স্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঘাটাইলে নি’খোঁজের চারদিন পর খাল থেকে বিএনপি নেতার লা’শ উদ্ধার গাছ কাটার অভিযোগে বিয়ানীবাজারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম

সাফিকুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতি সন্তান এ্যাডঃ মনিরুল ইসলাম সোহাগ।বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পাওয়া অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাএনেতা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের বিশেষ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুন এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসাবেই যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণএই পদে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীরা মনে করছেন।

অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগের এই অর্জনে পিরোজপুর জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবসমাজকে সংগঠিত করার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর নেতাকর্মীরা বিশ্বাস করেন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সক্ষম হবেন। তাঁর এই সাফল্য পিরোজপুরের তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category