• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
Headline
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে

কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবির বলি হয়েছেন শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূ। উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা অজুহাতে তাঁর বোনের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। গত রবিবার রাতে তাঁকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারপিট করা হয়। মারধরের একপর্যায়ে শিল্পি বেগমের মৃত্যু হলে ঘাতক স্বামী লাশটি গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী ইকবাল সিকদার পলাতক থাকলেও, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের পরিবার
হতভাগা শিল্পি বেগম তিন সন্তানের জননী ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। মা হারিয়ে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category