• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ: নাহিদ ইসলাম কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নি’হত

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকাল পৌনে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু সুলাইমান শিকদার। এসময় দ্রুতগামী একটি ব্যাটারি চালিত ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার সুলাইমানকে মৃত ঘোষণা করেন। মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আফতাব জিলানী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সুলাইমান নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category