শরীয়তপুর গোসাইরহাট উপজেলা হাসপাতালটি ৫০ শয্যা হাসাপাতাল। গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে এখন আর দুর্ভোগ পোহাতে হয় না। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের একমাত্র ভরসা উপজেলা হাসপাতাল।
বৃহস্পতিবার (২৭-আগষ্ট) হাসপাতালে আসেন, বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ন সচিব মুহাম্মদ আবদুর রউফ মিয়ার সফর সুচিতে সময় নির্ধারণে বেলা ১১ টার সময় গোসাইরহাট পৌঁছান। হাসপাতালে প্রবেশ করেন তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সাথে, আগমনের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের নিয়মিত রুটিং এর আংশ হিসেবে গোসাইরহাট হাসপাতালটি পরিদর্শন করতে এসেছি এবং হাসপাতালে আরো কোন উন্নয়ন মুলক কাজ করা যায় কিনা তাই দেখতে গোসাইরহাটে এসেছি।
এসময় তিনি বলেন. গ্রাম গঞ্জের মানুষের কথা চিন্তা করে এ স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যার বিশিষ্ট হাসপাতালে ডা. সংকটের অবসান হবে।
হাসপাতালের টিএস ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন,সফর সঙ্গীদের নিয়ে স্বাস্থ্য সচিব হাসপাতালে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এসময় হাসপাতালে সিজারিয়ান অপারেশন হয়না জরুরী ভিত্তিতে গাইনী বিশেষজ্ঞ এনেস্তেসিয়াসহ কয়েকটি সেবার মানোন্নয়নের বিষয় আমরা পরিদর্শনের সময় অবহিত করেছি। এছাড়াও অন্যান্য কর্মচারী সংকট রয়েছে বলে লিখিত তালিকা দেয়া হয়েছে। এসময় তারি সফর সঙ্গী ছিলেন সিভিল সার্জন ডা. মো.রেহান উদ্দিন।