• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
বাগেরহাটে নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালী করতে যুব-নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা ঐক্যবদ্ধ বিএনপিই পারে তৃণমূলকে আরও শক্তিশালী করতে নান্দাইলে- সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩ ভূরুংগামারীতে ইয়াবা ও অনলাইন ক্যাসিনোসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার গোসাইরহাটে উপজেলা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সচিব পানছড়ির ৩ বিজিবি লোগাং জোনের উদ্যোগে শান্তিনগরে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান

ট্রাক ভর্তি সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় জনগণ কতৃক জব্দ

আলকামা সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্ধশত বস্তা ভর্তি
মেয়াদোত্তীর্ণ ওষুধ একটি মিনি ট্রাককরে নিয়ে
নদীতে ফেলার সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) দিনগত গভীর রাতে ভুঞাপুরের গোবিন্দাসী টি-রোড সংলগ্ন এলাকায় যমুনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়রা ওষুধবোঝাই ট্রাকসহ চালক আজমতকে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ সময় ট্রাকে থাকা অন্যরা পালিয়ে গেছে। এছাড়া ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি আমার দেশকে জানান, জব্দ করা মিনি ট্রাকটিতে অন্তত ৫০টি বস্তা ভর্তি ওষুধ রয়েছে। ট্রাকে থাকা ওষুধের বিস্তারিত বিবরণ জানতে কয়েকদিন সময়ের প্রয়োজন।
স্থানীয়রা জানান, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার টি-রোডের সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়রা আটক করে। পরে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকটি জব্দ করে চালককে থানায় নিয়ে যায়।
এদিকে সরকারি ওষুধ নদীতে ফেলে দেয়ার ঘটনাটি চাউর হলে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) আলমগীর কবীরকে সভাপতি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শুভময় পালকে সদস্য সচিব এবং মেডিকেল অফিসার রহমত মিয়া, ফার্মাসিস্ট নাসির উদ্দিনকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে । আগামী দুই কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেয়া হয়েছে।

ট্রাকের চালক আজমত জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেয়াদোত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বাবুল তাকে ভাড়া করেছেন। বস্তায় কী ছিল তা তিনি জানেন না। এর আগেও একই পদ্ধতিতে সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলে স্বীকার করেন আজমত।
ভুঞাপুরের প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘাটাইল হাসপাতালের রোগীদের মধ্যে বিতরণ না করায় ওষুধগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেগুলো যমুনা নদীতে ফেলার চেষ্টা করা হচ্ছিল। এগুলো আসলেই মেয়াদোত্তীর্ণ কি না এবং কী কারণে সেগুলো নদীর পাড়ে নেওয়া হয়েছিল তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল বলেন, বর্তমান বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হতে পারে। ওষুধ মেয়াদোত্তীর্ণ হলেও সেটি যথাযথ প্রক্রিয়ায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে নষ্ট করে ফেলার কথা। কিন্তু সেগুলো নদীতে ফেলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথার্থ সাজা নিশ্চিত করার দাবি করেন তিনি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ‘স্থানীয়রা ওষুধ ও পিকআপ জব্দ করলে আমরা থানায় নিয়ে আসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওষুধগুলো গণনা করা হচ্ছে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান, এই ঘটনায় গাফিলতি ও অবহেলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ওষুধের পরিমাণ এবং কেন সেখানে ওষুধগুলো নিয়ে যাওয়া হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন এফ এম মাহবুবুল আলম বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা আরও একটি আলাদা তদন্ত কমিটি গঠন করব। জনগণের সেবা নিশ্চিত করতে এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category