শরীয়তপুর গোসাইরহাট থানার মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১’শ পিস ইয়াবাসহ শাহরিয়ার আহমেদ সিয়াম (২২) ও নাঈম হোসেন ফারদিন(১৯) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাদক কারবারি উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের মো. আবুল হাসেমের ছেলে নাঈম ফারদিন ও গোসাইরহাট পৌর এলাকার ধীপুর গ্রামের শাহিন সিপাহীর ছেলে শাহরিয়ার ইসলাম সিয়াম।
পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উক্ত থানার নাগেরপাড়া ইউনিয়নের অর্ন্তগত লক্ষীপুর গ্রামে অভিযান চালায় এসময় ইয়াবা বিক্রির সময় ১ ‘শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সিয়াম ও ফারদিন কে হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মাদক মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য সোমবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান৷