• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মির্জাপুরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, বৃদ্ধ আহত গোপালগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বাগেরহাটে পাইলিং ছাড়াই সড়ক নির্মাণ, নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ মোরেলগঞ্জে বাস মালিক সমিতির অফিসে হা’মলা-চাঁদাবাজি অভিযোগে মামলা ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ ঠাকুরগাঁওয়ে ৭ জন আটক কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সং’ঘর্ষে নি’হত-১ বাগেরহাটে সম্মিলিত ব্যবসায়িক সমিতির ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা নাসিরনগরে রাস্তার পাশে ময়লার স্তূপ, বাড়ছে জনদুর্ভোগ

জনপ্রত্যাশার বাজেটকে স্বাগত জানিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির গণসমাবেশ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সরকারের ২০২৬-২০২৭ অর্থ বছরের জনগণের প্রত্যাশার প্রতিফলন, উন্নয়ন ও কল্যাণমুখী জনবান্ধব বাজেটকে স্বাগত এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯শে জুন, ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৩টায় পাটগাতী বাজার পৌর মার্কেটে এই গণসমাবেশের আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ঘোষিত এই বাজেট প্রকৃত অর্থেই একটি জনবান্ধব ও কল্যাণমুখী বাজেট। এই বাজেট দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে এবং দেশের চলমান উন্নয়ন যাত্রাকে আরও বেগবান করবে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ সালাউদ্দিন শেখ-এর সভাপতিত্বে এবং টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম এর সুচারু সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি এমদাদ হোসেন মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর খান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজী।
সমাবেশে বক্তারা সরকারের এই গণমুখী বাজেট বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। গণসমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category