• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭ অবশেষে আ.লীগ নেতার বাড়ি দখলমুক্ত, মালামাল সরালেন বহিষ্কৃত বিএনপি নেতা সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় পথচারী নি’হ’ত ছাত্রদলের নেতা জানে আলম শিকদারের নামে অপপ্রচারের প্রতিবাদ খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম-এম এ সালাম

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category