• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রে’প্তা’র

মো. শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১২ জুন, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাবেদ হোসেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম হোসেন। তিনি জানান, টুঙ্গিপাড়া থানার মামলা নং-২/২৬, তারিখ ৩ জুন ২০২৬-এর একটি মারামারির মামলায় জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ব বিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই মোসলেম হোসেন।

শুক্রবার (১২ জুন ২০২৬) দুপুরে গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন শেখকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখ একটি মারামারির মামলার ৬ নং এজাহারনামীয় আসামি। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category