• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

টুঙ্গিপাড়ায় পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৮ জুন, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা-পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। অবরোধের কারণে সড়কের দুই পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা একটি মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় যান এবং ঢাকা-পিরোজপুর মহাসড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করেন। প্রায় ৩০ মিনিট ধরে এই অবরোধ কর্মসূচি চলে।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের কলেজের এইচএসসি পরীক্ষা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (বাজিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ) কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু ওই কেন্দ্রের শিক্ষকরা বিভিন্ন সময় পরীক্ষার্থীদের সাথে অত্যন্ত আপত্তিকর ও অসৌজন্যমূলক আচরণ করে থাকেন।
শিক্ষার্থীরা জানান, তারা কোনো বেসরকারি স্কুল বা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক নন। তাদের নিজস্ব কলেজের শিক্ষকরা বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও একটি বেসরকারি কেন্দ্রের শিক্ষকদের এমন আচরণ তারা মেনে নেবেন না। এ সময় যেকোনো সরকারি কলেজকে তাদের নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।

খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষও সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি দাওয়া মনোযোগ দিয়ে শোনা হয় এবং বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার বলেন, যেহেতু আগামী মাসেই পরীক্ষা, তাই এই মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা বেশ জটিল বিষয়। আমরা শিক্ষার্থীদের বুঝিয়েছি যে তারা যে বিষয়ে আশঙ্কাবোধ করছে, তেমন কিছুর কারণ নেই আমরা যথাযথ ব্যবস্থা নেব। তবে তাদের দাবিটি বিবেচনা করে কেন্দ্র পরিবর্তন করা যায় কি না, তা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। আমাদের আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে পড়ার টেবিলে ফিরে গেছে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আইয়ুব আলী জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গেছেন। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category