• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

এস এম জিলানী বলেন, ‘শেখ হাসিনা ফ্যাসিবাদ এটাই সত্য। শেখ হাসিনা পালানোর মধ্যে দিয়ে তার চ্যাপ্টার ক্লোজ। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ততবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। এই প্রথম টুঙ্গিপাড়া কোটালিপাড়ার মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট দিয়েছেন। এমনকি জাতীয়তাবাদীতে বিশ্বাসী হয়ে তারেক রহমানকে জনসমর্থন দিয়েছেন। বিএনপি শেখ হাসিনার মতো ভোট ডাকাতিতে বিশ্বাসী নয়।

‘শেখ হাসিনা সে রাস্তা দিয়ে ফিরবেন, সেই রাস্তায় বরণ করতে প্রস্তুত স্বেচ্ছাসেবক দল’ উল্লেখ করে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই, ফ্যাসিবাদ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে। আমরা চাই তিনি দেশে ফিরুক। তাকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শেখ হাসিনাকে বরণ করতে অপেক্ষা করছি। আপনাকে অনুরোধ জানাই, কোন দিক দিয়ে আসবেন, একটু জানিয়ে আসবেন। ৫ আগস্ট তো বরণ করতে পারিনি; যে দিক দিয়েই আসবেন, সেই দিকে বরণ করা হবে। আমরা সত্যি সত্যিই বরণ করবো; যদি আপনার সাহস থাকে! আপনি বলেছিলেন, মুজিবের মেয়ে পালায় না, শেখের বেটি পালায় না। আপনি পালিয়েছেন, বারবার পালিয়েছেন। পালায় না শুধু দেশনেত্রী খালেদা জিয়া।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category