• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

টুঙ্গিপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভল ডিফেন্স সপ্তাহ-২০২৬, শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ শান্ত শেখ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে “ফায়ার সার্ভিস ও সিভিল সপ্তাহ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ মে বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টুঙ্গিপাড়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ বছরের প্রতিপাদ্য ছিল—

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”।

সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল ১০টায় উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহিরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টুঙ্গিপাড়ার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেদার উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের জরুরি সেবার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহিরুল আলম বলেন, ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজই নয়, বরং যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ বেদার উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা জনগণের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি নিরাপদ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category