• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫টি জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা জালগুলো ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অভিযানে সহযোগিতা করেন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। তিনি জানান, বর্তমানে দেশীয় মাছের প্রজনন মৌসুমে অসাধু ব্যক্তিরা বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পেতে নির্বিচারে মাছ শিকার করছে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও স্বাভাবিক বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। পরে ইউনিয়ন পরিষদ মাঠে নিয়ে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, “দেশীয় প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category