• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে খাদ্য সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

জিংকের ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংকের ঘাটতির প্রভাব এবং জিংক সমৃদ্ধ ধানের জাত সম্পর্কে ধারণা দেওয়া হয়।

হারভেস্টপ্লাস বাংলাদেশের বাস্তবায়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র পরিচালনায়

রোববার (৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘রিয়েক্টস-ইন’ প্রকল্পের আওতায় ‘জিংক গম ও জিংক ধান’ বিষয়ক স্কুল সেনসিটাইজেশন এ কর্মসূচীটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

ইএসডিও রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম শিক্ষার্থীদের জানান, মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে জিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে পর্যাপ্ত জিংক গ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাসের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহীনুল কবির, ইএসডিও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার আবু তালহা শিশিরসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category