• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাকে গ্রে’প্তারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী। অভিযুক্ত ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

এসময় ৭২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।

সোমবার (২৫ মে) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা জানান, গত ১১ মে পুলিশের মাদকবিরোধী অভিযানে জুয়েল রানা মাদকসহ আটক হন। পরদিন ১২ মে পুলিশ তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠায়। এ সংক্রান্ত সংবাদ সাংবাদিক আল মামুন জীবন তার কর্মরত পত্রিকা ও ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশ করেন।

অভিযোগ করা হয়, পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে গত ১৯ মে দুপুরে জুয়েল রানা মুঠোফোনে সাংবাদিক আল মামুন জীবনকে হত্যার হুমকি দেন এবং তার বাবা-মাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন বক্তারা।

মানববন্ধনে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। আবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আমরা অবিলম্বে জুয়েল রানাকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

দৈনিক কালবেলার প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে হবে। মুখে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে বাস্তবে ভিন্ন চিত্র দেখা গেলে তা সাংবাদিক সমাজ মেনে নেবে না।

স্বাধীন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। মাদক কারবারিরা যদি প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়ার সাহস পায় এবং প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মানুষও মাদকের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলবে।

ইলিয়াস আলী বলেন, মাদক কারবারিরা সমাজের ক্যান্সার। দ্রুত এই মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।

মানববন্ধন থেকে বক্তারা দ্রুত অভিযুক্ত জুয়েল রানাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category