• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরের কৃতি সন্তান কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. এস.এম. সাইফুজ্জামান ক্যান্সার বিষয়ে চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ ডিগ্রি এমডি (অনকোলজি) অর্জন করায় কিশোগঞ্জের কুলিয়ারচর বাজারস্থ গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচছা জানানো হয়।

৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের পক্ষ থেকে ডা. এস.এম. সাইফুজ্জামানের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, পরিচালক খাদিজা আক্তার ও ম্যানেজার হাসানসহ চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জানা গেছে, ডা. এস. এম. সাইফুজ্জামান দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) দীর্ঘ ৫ বছর সফলভাবে পড়াশোনা ও গবেষণা শেষে এ উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে মহাখালীস্থ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা সেবা প্রদান করছেন।

এদিকে কুলিয়ারচরের মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করার লক্ষ্যে ডা. এস.এম. সাইফুজ্জামান প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। এলাকার একজন সন্তান ক্যান্সার চিকিৎসার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে স্থানীয় রোগীদের সেবায় এগিয়ে আসায় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category