• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

মো.রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দলীয় পদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) রবিবার মির্জাপুর উপজেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক লিখিত নোটিশে জানানো হয়, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, বহিষ্কারের বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি, গোড়াই ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপি সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category