• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে সভাপতি রিপন, সম্পাদক মনির নির্বাচিত হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে

দীপেন দেওয়ানের পদত্যাগ: রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

​মো. কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১ জুন, ২০২৬

সোমবার (১ জুন)২০২৬,​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী) দীপেন দেওয়ানের পদত্যাগের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙামাটি।

সোমবার বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।​প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই রাঙামাটি জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেয়।

সড়ক অবরোধ চলাকালীন সময়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন,​পার্বত্য অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার উপদেষ্টা পদে থাকা অত্যন্ত জরুরি ছিল।​কোন অদৃশ্য সুতোর টানে বা চাপের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, তা অবিলম্বে খতিয়ে দেখতে হবে।​দীপেন দেওয়ানের পদত্যাগ অনতিবিলম্বে প্রত্যাহার করে তাকে সসম্মানে দায়িত্বে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category