খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের গৃহবধূ দুই সন্তানের জননী সালমা খাতুন (৪২) , পিতা জামাল উদ্দিন ও মাতা সালেহা খাতুন,ঔষধ কেনার জন্য আল্লার দর্গা বাজারে আসলে আর বাড়িতে ফেরেনি, গত ৮ এপ্রিল এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানায় সে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিল। দীর্ঘদিন মাইকিং আত্মীয়স্বজনের বাড়ি খুঁজেও তাকে না পেয়ে পরিবারের লোকজন হতাশ। পরিবারের লোকজন জানাই হারানোর সময় তার পরনে কালো রঙের বোরখা ছিল, গালের বামে একটি দাগ আছে,সুদর্শন ফর্সা। কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে ০১৭৬৬৯৭৯৪৯২ ও ০১৮ ৭৫ ৮৮ ৫৯ ৭০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।