শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

দৌলতপুরে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা,পৃথক দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, পিতার দেখানো পথেই চলতে চাই : বাচ্চু মোল্লা। 

মোঃ সাইফুল ইসলাম / ১০২ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়ার  দৌলতপুর উপজেলার ১নং প্রাগপুর ইউনিয়নের নতুন বিলগাথুয়া হাট সড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১০টায় ৭৫ – কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। সড়ক প্রশস্ত হওয়ায় প্রাগপুরসহ আশপাশের এলাকার মানুষের চলাচল আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। বিশেষ করে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, এছাড়া বিলগাথুয়া গ্রামের কৃতি সন্তান অবসরপ্রাপ্ত এস.পি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি এর সাংগঠনিক সম্পাদক প্রফেসর আতাউর রহমান  সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য বাচ্চু মোল্লা বলেন, তিনি তাঁর প্রয়াত পিতা দৌলতপুরের সাবেক সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক পঁচা মোল্লার দেখানো পথেই চলতে চান। তিনি বলেন আমার পিতসর মতো আমিও দৌলতপুরে কোনো বদনাম রাখতে চাই না। সকল উন্নয়নমূলক কাজ এলাকাবাসীকে সঙ্গে নিয়েই বাস্তবায়ন করতে চাই।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্থানীয়রা দ্রুত কাজ সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে শনিবার দুপুরে দৌলতপুরের শিল্প শহর আল্লাহরদরগা বাজারের অক্সফোর্ড গলির (ইসরাইলের দোকান) থেকে ছহির উদ্দিনের বাড়ি সড়ক মেরামত কাজের উদ্বোধন সংসদ সদস্য আলহাজ্ব রেজামেদ বাচ্চু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারী চেয়ারম্যান আলহাজ বিল্লাল হোসেন, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, উপসহকারী প্রকৌশলী সজীবুল ইসলাম, বিএনপি নেতা খন্দকার আরিফ বিশ্বাস,শফিকুল ইসলাম (শফি), মোঃ মাহবুবুর রহমান,সুজন রহমান সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এলজি ইডির অর্থায়নে প্রায়  ৪৪ লক্ষ টাকা ব্যায়ে এ কাজ হাতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category